সোনারগাঁয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাজী নাসির উদ্দিন ও জামায়াতের কর্মী তাজিবর রহমান।

জামায়াত নেতা কাজী নাসির উদ্দিন বলেন, আমরা দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ করতেছিলাম। এসময় লিফলেট শর্ট পড়ে যায়। তখন আমরা নীলকান্দা মসজিদের কাছে দাঁড়িয়ে অ্যাডভোকেট সাইফুরকে বললাম লিফলেট লাগবে। তখন তিনি বললেন আমি আব্বাকে পাঠাচ্ছি। এসময় বিএনপি প্রার্থী মান্নান সাহেব মিছিল নিয়ে আসেন। আমরা উনার সম্মানার্থে দাঁড়িয়ে সালাম দিচ্ছিলাম। তখনই মিছিলের শেষ প্রান্তে থেকে আমার সঙ্গের এক কর্মী তাজিবরকে অতর্কিতভাবে মোহনসহ ৬-৮ জন হামলা করে। এসময় তাকে বাঁচাতে গেলে আমার ওপরও তারা হামলা করে।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর কে বা কারা এগিয়ে এসে আমাদের রক্ষা করে। আমরা এ বিষয়ে থানা ও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করবো। আমরা চাই দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে সোনারগাঁও থানার তদন্ত (ওসি) কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কোনো কিছু শুনি নাই।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর