৭ লাখ ৬৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২ এএম

৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

এতে জানানো হয়েছে, ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার কর্তৃক ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে। এর মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর