‘দাঁড়িপাল্লা’র প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে ১১ দলীয় জোটের দুই প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও জামায়াতে ইসলামী দলের প্রার্থীর মধ্যে সমন্বয় হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা।
এর আগে ১১ দলীয় জোটের পক্ষ থেকে ফরিদপুর-৪ আসনে এই দুই প্রার্থীর নির্বাচনি প্রচারণার বিষয়ে উন্মুক্ত রাখা হয়। এতে দুই প্রার্থীই তাদের প্রীক নিয়ে ভোটের মাঠে নির্বাচনি প্রচারণা চালায়।
মিজানুর রহমান মোল্লা জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন দিয়ে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করবো। তবে ভিন্ন কোন দলে যোগদানের বিষয়টি অপপ্রচার বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, ফরিদপুর-৪ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন জানান, রিকশা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান একজন বড় মনের মানুষ এবং আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। ১১ দলীয় জোটকে শক্তিশালী করতে তিনি নিজের নির্বাচন কার্যক্রম থেকে সরে গিয়ে দাঁড়িপাল্লাকে ভোটের মাঠে সমর্থন দিয়ে কাজ করবেন। এতে ইসলামি দলগুলো আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং বিপুল ভোটের ব্যবধানে ফরিদপুর-৪ আসনে দাঁড়িপাল্লা জয় যুক্ত হবে।
এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান জানান, মিজানুর রহমান মোল্লা বাংলাদেশে ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি জামায়াতে ইসলামী প্রার্থী সরোয়ার হোসেনের পক্ষে সমর্থন দিয়েছেন। তার এ উদারতা যা ফরিদপুর-৪ আসনের মানুষ চিরদিন স্মরণে রাখবে।

আপনার মূল্যবান মতামত দিন: